প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কাফরুলে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে এসে এক দুর্বৃত্ত আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পাম্প রুম ও বি-গেটের মধ্যবর্তী রাস্তার ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত জর্দার কৌটাটি পাওয়া গেছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।